News
স্বাধীনতা দিবসে শাবনূরের আবেগী ফেসবুক পোস্ট
বাংলাদেশের গৌরবময় মহান স্বাধীনতা দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী বার্তা দিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। নতুন একটি ছবি প্রকাশ করে দেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শাবনূর তার ভেরিফায়েড ফেসবুকে নিজের একটি নতুন ছবি আপলোড করেন। ছবিতে শাবনূর পোশাক পরেছেন দেশের পতাকার লাল-সবুজ রংয়ের।
ক্যাপশনে শাবনূর লেখেন,
লাখো শহীদের রক্তে লেখা এক অমর ইতিহাস- আমাদের স্বাধীনতা। আজকের দিনে সবাইকে প্রাণভরে শুভেচ্ছা।
লেখার পর দেশের পতাকা ও ফুলের ইমোজি জুড়ে দেন নায়িকা।
প্রিয় অভিনেত্রীর এমন পোস্টের পরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন ভক্তরা। একজন লেখেন, ‘সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’ আরেকজন লেখেন, ‘লাখো শহীদের রক্তে অর্জিত এই স্বাধীনতা, আমাদের গর্ব, আমাদের অহংকার।’
প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান। ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের।
No comments yet. Be the first to comment.